1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নীলফামারী-৪ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর তথ্য গোপন করে মনোনয়ন দাখিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

নীলফামারী-৪ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর তথ্য গোপন করে মনোনয়ন দাখিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৮৬ বার

মো:জাকির হোসেন নীলফামারী  প্রতিনিধি

নীলফামারী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম দুই স্ত্রী থাকা সত্বেও এক স্ত্রীর তথ্য গোপন করে মনোনয়ন পত্র দাখিল করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে মিডিয়া পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে।

 

জানা গেছে,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন গেলো বছরের ২৯ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নায়িরুজ্জামানের কাছে। গত ২ জানুয়ারী মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে তার স্ত্রীর তথ্য যাচাই বাছাই না করে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নায়িরুজ্জামান। পরে তার হলফনামায় দেখা গেছে, তার দুই স্ত্রীর মধ্যে বড় স্ত্রী এরিনা বেগমের নাম ও তার সন্তানদের তথ্য প্রকাশ করা হলেও ছোট স্ত্রী শারমিন বেগম ও তার সন্তান সাবিহা মণি (৫) কোন তথ্য নির্বাচনী অঙ্গীকারনামায় ব্যবহার না করে তা গোপন রেখেছেন। যাহা নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী অপরাধ।

 

 

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি এক স্ত্রীর তথ্য প্রদানের বিষয় স্বীকার করে বলেন,আমি জেলা রিটার্নিং কর্মকর্তা, ডিজিএফআই,এনএসআই ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে এক স্ত্রী ও সন্তানদের তথ্য প্রদান করেছি। এটা দোষের কিছু নেই। আপনাদের কে অভিযোগ করেছে সেই বিষয়ে আপনারা ডিসি অফিসে যান আমার কাছে আসছেন কেন? তিনি ক্ষিপ্ত হয়ে হয়ে বলেন,আমার পিছনে লাগতে আসবেন না,আমার কোন স্ত্রীর তথ্য দিলাম আর কোন স্ত্রীর নাম দিলাম না সেটা খোঁজ নেয়ার সাংবাদিকের কাজ নয়,সাংবাদিকরা শিষ্টাচার বহির্ভূত ভাবে এগুলো কাজ করছে।

 

 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও  জেলা প্রশাসক নায়িরুজ্জামানের মুঠোফোনে এই বিষয়ে একাধিকবার কল করার পরেও তিনি কল রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net