1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাহাড় কেটে স্থলবন্দরে মাটি ভরাটের অভিযোগে রামগড়ে তদন্ত কমিটি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন

পাহাড় কেটে স্থলবন্দরে মাটি ভরাটের অভিযোগে রামগড়ে তদন্ত কমিটি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ২৪৫ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কেটে স্থলবন্দরের জমি ভরাটের অভিযোগ তদন্তের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এর নির্দেশের পর ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি রামগড় স্থলবন্দর পরিদর্শন করেন।

শনিবার দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাস্থবক) মোঃ ফিরোজ আহমেদ এর নেতৃত্বে ৬ সদস্যের কমিটি বন্দরের ভরাটকৃত মাটি এবং আওয়ামিলীগ সরকারের সময় কাটা কয়েকটি পাহাড় পরিদর্শন করে এর মাটি পরীক্ষা নিরিক্ষা করেন।

এসময় তদন্ত ক‌মি‌টির সদস্য সচিব রাসনা শার‌মিন মিথি সহ কমিটির অন্যান্য সদস্য ছাড়াও রামগড় উপজেলা নির্বাহী অ‌ফিসার কাজী শামীম, বি‌জি‌বি প্র‌তি‌নি‌ধি, সংশ্লিষ্ট ঠিকাদারী প্র‌তিষ্ঠান ম‌নিকো লি. এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত শুক্রবার একই অভিযোগের বিষয় খতিয়ে দেখতে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রামগড় পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত আওয়ামীলীগ সরকারের সময় নেয়া রামগড় স্থলবন্দর নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমি ভরাটের জন্য রামগড় উপজেলার বিভিন্ন স্থানে রাতের আধারে অসংখ্য পাহাড় কাটা হয়। বর্তমানে প্রকল্পটি শেষ পর্যায়ে রয়েছে। ভরাটকৃত জমির উপর স্থলবন্দর কর্তৃপক্ষের কয়েকটি স্থাপনা ও টার্মিনাল স্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net