1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতীক পেয়ে প্রচারণা শুরু করলেন কুমিল্লা-৯ আসনের ধানের শীষের প্রার্থী আবুল কালাম  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

প্রতীক পেয়ে প্রচারণা শুরু করলেন কুমিল্লা-৯ আসনের ধানের শীষের প্রার্থী আবুল কালাম 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৪১ বার

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ)আসনের বিএনপির প্রার্থী আবুল কালাম ধানের শীষের প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করেছেন।

বৃহস্পতিবার সকালে পাশাপুর এলাকায় ধানের শীষের প্রার্থী আবুল কালাম দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ভোট চাইতে মাঠে নামেন।

দিনব্যাপী লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার ১৯ ইউনিয়নে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও হাত মিলিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

আবুল কালাম বলেন, ‘সারাদেশে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, মানুষ উন্নয়ন চায়। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না, লাকসাম মনোহরগঞ্জে উন্নত উপজেলা গড়তে চাই। সম্ভবনাময় এই উপজেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই।এজন্য আপনাদের সম্মানিত ভোটারদের সমর্থন প্রয়োজন। ধানের শীষে আপনাদের কাছে ভোট প্রার্থণা করি।

এ সময় লাকসাম উপজেলা বিএনপির সহ সভাপতি ডা নুরুল উল্লাহ রায়হান,সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল,মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন, পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক,সাংগঠনিক মোশাররফ হোসেন মশু  পৌর সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও  দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net