ঢাকা   ০৪:২১:৫৭ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম

বাঁশখালীতে রাতের আঁধারে জোরপূর্বক বসতভিটা দখলের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৩৭৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বৈধ মালিকানাধীন বসতভিটা জোরপূর্বক দখল, অবৈধ অনুপ্রবেশ, বসতি স্থাপন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

জিডি সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব চাম্বল মৌজায় অবস্থিত মোহাম্মদ কালু মিয়ার খরিদাসূত্রে বৈধ মালিকানাধীন বিএস খতিয়ান নম্বর ৩৮০-এর অন্তর্ভুক্ত বিএস দাগ নম্বর ৬৯২৩, ৬৯২৪, ৬৯২৫, ৬৯২৬, ৬৯২৭ ও ৬৯৩১-এর মোট ৯ শতক বসতভিটা তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

 

জিডিতে উল্লেখ করা হয়, গত ৬ জানুয়ারি একই এলাকার পূর্ব চাম্বল ৬ নম্বর ওয়ার্ডের মৃত জাফর আহমদের পুত্র মোহাম্মদ মিজান ও মোহাম্মদ রাসেদসহ কয়েকজন ব্যক্তি কোনো আইনগত অধিকার ছাড়াই রাতে ওই বসতভিটায় অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা চালিয়ে স্থাপনা নির্মাণকাজ শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে বাধা দিলে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

 

ভুক্তভোগী মোহাম্মদ কালু মিয়া বলেন, ‘আমার বৈধ মালিকানাধীন বসতভিটায় রাতারাতি জোরপূর্বক স্থাপনা নির্মাণ শুরু করা হয়। বিষয়টি জানিয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধের নির্দেশ দেয় এবং উভয় পক্ষকে থানায় যোগাযোগের পরামর্শ দেন। কিন্তু প্রতিপক্ষ পুলিশের নির্দেশ অমান্য করে পরদিন আবারও কাজ শুরু করলে ডিউটিরত পুলিশ এসে পুনরায় কাজ বন্ধ করে দেন।’

 

তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষের লোকজন আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।’ জিডিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

 

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

অন্যদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ মিজানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওয়ারিশসূত্রে আমরা ওই জায়গার অংশ পাই। সেখানে স্থাপনার কাজ শুরু করলে পুলিশের বাধায় কাজ বন্ধ রেখেছি। এ বিষয়ে থানায় উভয় পক্ষের বৈঠক রয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি