1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যুবলীগ নেতা ইমরান মজুমদার কারাদণ্ড  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যুবলীগ নেতা ইমরান মজুমদার কারাদণ্ড 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২০৮ বার

নিজস্ব প্রতিবেদক

চল্লিশ লাখ টাকার প্রতারণা মামলায় কুমিল্লায় শাহ ইমরান মজুমদার নামে এক যুবলীগ নেতাকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তৈয়ব উদ্দিন এই রায় দেন।    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে

 

 

বাদী পক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

দণ্ডপ্রাপ্ত শাহ ইমরান মজুমদার জেলার লালমাই উপজেলার বড় ধর্মপুর গ্রামের মৃত আব্দুল ছোবহানের ছেলে। তিনি লালমাই উপজেলা যুবলীগের সদস্য।

 

এডভোকেট মো. আনোয়ার স্বপন বলেন, যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদার ব্যাংক লোনে কথা বলে ২০১৪ সালে সৌদি প্রবাসী শাহ জাহান মজুমদারের স্ত্রী রোকেয়া মজুমদারের কাছ থেকে কৌশলে একটি সাদা চেক নিয়ে যান। এরপর তিনি ওই চেকে ৪০ লাখ টাকার অংক বসিয়ে স্বাক্ষর জালিয়তি করে ২০২৪ সালে চেকটি ডিজঅনার করান।

 

 

বিষয়টি জানার পর প্রবাসীর স্ত্রী রোকেয়া মজুমদার ২০২৪ সালের ২৬ সেপ্টম্বর কুমিল্লার আদালতে যুবলীগ নেতা শাহ ইমরান মজুমদারের বিরুদ্ধে মামালা দায়ের করেন। আদালত মামলাটি দীর্ঘ দন্তত শেষে অন্তত ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দোষি প্রমানিত হওয়ায় শাহ্ ইমরান মজুমদারকে ১৮ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তৈয়ব উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net