1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে হোগলাগাঁওয়ে দারুচ্ছুন্নাত মাদরাসার ৪৯তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্রীনগরে হোগলাগাঁওয়ে দারুচ্ছুন্নাত মাদরাসার ৪৯তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ২৫৪ বার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হোগলাগাঁওয়ে হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল, নূরানী ও হাফিজি মাদরাসার উদ্যোগে ৪৯তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই ধর্মীয় মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা ড. শহীদুল ইসলাম বারাকাতী। তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ডিরেক্টর এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত মাদরাসার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে এবং মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ আবুল বাশার তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর-এর শিক্ষা সচিব ও ঢাকা মাসজিদুন নূর, ওয়ারীর খতিব মুফতি হাবিবুল্লাহ মিজবা, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের অধ্যাপক ও ঢাকা গুলশান শাহাজাদপুরের খতিব মাওলানা শাহ্ মোঃ ওয়ালিউল্লাহ্ বিক্রমপুরী এবং উক্ত মাদরাসার সাবেক সুপারিনটেনডেন্ট আলহাজ্ব মাওলানা আতিয়ার রহমান। উপস্থিত ছিলেন মাদরাসার দাতা সদস্য ও এতিম খানার সভাপতি নাজমুল শাহাদাৎ নয়ন।

 

 

ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী মুসল্লিদের জন্য পর্দাসহ পৃথকভাবে ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়।

 

মাহফিলের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান বক্তা মাদরাসার হাফেজ ছাত্রদের নিজ হাতে পাগড়ি পরিয়ে দেন, যা উপস্থিত মুসল্লিদের মধ্যে ধর্মীয় আবেগ ও উৎসাহ সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net