1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা " - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

“সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা “

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৭ বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নাসিক সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার কলেজ অডিটোরিয়ামের গভর্নিং বডির সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।এসময় কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব রওশন আরা বেগম উপস্থিত ছিলেন। অধ্যক্ষ হারুন অর রশিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শিক্ষক মহসিন হোসেনের সঞ্চালনায় মত বিনিময় সভায় সিদ্ধিরগঞ্জ ও ডেমরা থানার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগনের সাথে আরও উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য সোনা মিয়া,গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি সাংবাদিক রবিউল ইসলাম বাবু, শিক্ষানুরাগী সদস্য সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা সাঈদুর রহমান সোহেল,সাল সাবিলা সাবা,নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সহসভাপতি এনটিভি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন,সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহমুদ হোসাইন চিশতি শিপলু,সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি দৈনিক খবরের স্টাফ রিপোর্টার আবু হানিফ ইমরান,সোনালী ব্যাংক নারায়নগঞ্জের ডিজিএম এহসানুল কবির,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন,থানা উত্তর জামায়াতের আমির মোস্তফা কামাল,৩ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈয়ব হোসেন, শহিদুল ইসলাম,ফারহান আহমেদ,সুমন মুন্না,এনসিপির জেলা সদস্য রাইসুল ইসলাম রিফাত,ইসলামি আন্দোলনের ইরান হোসেন,সানারপাড় হাইস্কুলের সভাপতি দেলোয়ার হোসেন সহ স্থানীয় সুশীল ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের বিগত বছর গুলোর পাশের হার, ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়,মেডিকেল,ইঞ্জিনিয়ারিং সহ নামি-দামি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার এবং কলেজের শিক্ষার ও পরিবেশের মান নিয়ে বিস্তারিত তুলে ধরা হলে সকলেই এর প্রশংসা করেন।কলেজটি সিদ্ধিরগঞ্জ থানার একমাত্র ডিগ্রি কলেজ এবং নারায়ণগঞ্জ জেলার মধ্যে ফলাফল ও মানের দিকে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান বলে জানানো হয়।এখানকার শিক্ষকরা খুবই অভিজ্ঞ,আন্তরিক এবং সুনামের সাথে পাঠদান করে কলেজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।কলেজটির অধ্যক্ষ হারুন অর রশিদের সুযোগ্য নেতৃত্ব ও দক্ষ পরিচালনা ক্ষমতার ফলে আজ এই কলেজ জেলার শীর্ষ পর্যায়ে অবস্থান ধরে রাখছে।এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা পেলে কলেজটিকে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন কলেজের গভর্নিং বডির সভাপতি সহ সকলেই।অনুষ্ঠানের শেষে অত্র কলেজ থেকে বিগত বছরে এইচএসসিতে ঈর্ষনীয় ফলাফল করা এবং বিভিন্ন পাবলিক,মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net