ঢাকা   ০৯:২৮:০৩ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

ঈদগাঁওয়ে ভিপি শহিদুল আলম বাহাদুরের সমর্থনে গণসংযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২৭৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম প্রকাশ ডিপি বাহাদুরের সমর্থনে গণসংযোগ অব্যাহত রয়েছে।

 

কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়ি পাল্লা মার্কার সমর্থন কামনা করেন।

 

এসময় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, ইসলামপুর ইউনিয়ন জামায়াত সভাপতি সাহাব উদ্দিন, ঈদগাঁও বাজার কমিটির সাবেক সেক্রেটারি মুফিজুর রহমান মুফিজ, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় অভিভাবক সদস্য সরওয়ার কামাল প্রমুখ।

 

নেতৃবৃন্দ বৃহত্তর ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আলম এমএ, আমানুল্লাহ সহ অনেকের বাড়িতে গণসংযোগ করেন। এ সময় তারা বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল আজিমের বাড়িতে বৈঠকে মিলিত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি