1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার নির্বাচনি কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার নির্বাচনি কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২২৯ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি সমবায় অফিসার দিদারুল ইসলামের বিরুদ্ধে নানা অপপ্রচার ও আসন্ন নির্বাচন বানচালের অভিযোগ উঠেছে।

 

নির্বাচনকালীন এ কমিটি সমিতির যাবতীয় হিসাব নিকাশ প্রকাশ্যে ঘোষণা করলেও সভাপতির বিরুদ্ধে ঢালাও অভিযোগ তুলে নির্বাচনী পরিবেশ ও সমিতির কার্যক্রম নাজুক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

 

গতকাল শনিবার বিকেলে শাহ ফকির বাজার কমিটি কার্যালয়ে এমনতর কথা জানিয়েছেন ব্যবস্থাপনা কমিটির অধিকাংশ সদস্য। এসময় সদস্য সচিব মোঃ নাঈমুল ইসলাম ও সদস্য মোজাহের আহমদ, মাস্টার নুরুল আমিন, জিয়াউল হক ও জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সমিতির কতিপয় সদস্য অন্তর্ঘাতমূলক এ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে জানিয়ে তারা বলেন, অন্তর্বর্তী কমিটি সমবায় সমিতির বিদ্যমান নীতিমালা অনুসারে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারপরও নির্বাচন কমিটির সভাপতিকে কেন্দ্র করে মহল বিশেষ নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। সভাপতিকে কেন্দ্র করে এতসব বিতর্ক সৃষ্টি করা হলেও এক্ষেত্রে তার কোন বক্তব্য নেয়া হয়নি। অথচ জেলা সমবায় অফিসের কাছে বিবদমান উভয় পক্ষ আবেদন করলে জেলা সমবায় কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তাকে সভাপতির এ দায়িত্বভার প্রদান করেন এবং মার্চ মাসের প্রথম সপ্তাহে সম্ভাব্য এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net