ঢাকা   ১০:১৯:২১ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

ঈদগাঁওয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সড়ক প্রচার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৩১২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

আগামী মহান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারের মধ্যে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে প্রতিদিন কক্সবাজার  জেলা তথ্য অফিসের আয়োজনে চলছে সড়ক প্রচার।

 

বৃহষ্পতিবার (৮ জানুয়ারী) বিকেলে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ প্রচার চালানো হয়।

 

কক্সবাজার জেলা তথ্য অফিসার মোঃ আবদু ছাত্তারের তত্ত্বাবধানে এ প্রচার চালানো হয়।

 

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনী আইন ও বিধি-বিধান সম্পর্কে জনগণকে অবহিত করা এবং গুজব প্রতিরোধে তথ্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন ও গণভোট সফল করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি