1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউটের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউটের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৮০ বার

সংবাদ বিজ্ঞপ্তি

 

কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

 

 

 

অনুষ্ঠানে কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শিল্পী এম. এইচ. এইচ. জিশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইকেলে মাউন্টেইন বিজয়ী ও শিল্পানুরাগী আরিফুল রহমান উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী আশরাফুর রহমানসহ অভিভাবকবৃন্দ।

 

 

 

 

কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শিল্পী এম. এইচ. এইচ. জিশু জানান, আর্ট ক্যাম্পে মোট ৩০ জন শিশু অংশগ্রহণ করে।এমন আর্ট ক্যাম্প শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের প্রতিভা বিকাশে সহায়ক হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।

 

 

 

 

 

প্রধান অতিথি আরিফুল রহমান উজ্জ্বল বলেন, শিশুদের সৃজনশীলতা বিকাশে চারুকলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চা শিশুদের মননশীল, মানবিক ও কল্পনাশক্তিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে। কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে শিশুদের শিল্পমনস্ক করে গড়ে তুলতে যে ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। জিশু প্রতিটি শিশুকে পৃথক পৃথকভাবে যত্ন নিয়ে থাকেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net