ঢাকা   ১০:২২:২৬ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

কুমিল্লা-৯ আসনে) মাইক দিয়ে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে প্রচারকারীর মৃত্যু 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ২৫৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি
মাইক দিয়ে নির্বাচনী প্রচারণার করতে গিয়ে ইউছুফ ভান্ডারী (৫০) নামে এক প্রচারকারী ও লাকসাম পৌর বিএনপির সদস্যের হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। (২৮ জানুয়ারি)বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে বাতাখালি এলাকায় এ ঘটনা ঘটে।তিনি লাকসাম পৌরসভার ৭ নং ওয়ার্ডের ফতেহপুর পূর্ব পাড়া মসজিদ বাড়ীর মৃত আবুল বাশারের ছেলে এবং পৌরসভা বিএনপির সদস্য ছিলেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক।তিনি জানান, কুমিল্লা-৯(লাকসাম-মনোহরগঞ্জ)আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা মাইকিংয়ের মাধ্যমে বিভিন্ন এলাকায় প্রচারণা করতে যায় ইউছুফ ভান্ডারী।বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরে বাতাখালী এলাকায় নির্বাচনী প্রচারণা করতে গেলে ইউছুফ ভান্ডারীর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পাশে থাকা সিএনজি চালক ও স্থানীয় নেতাকর্মীরা তাৎক্ষণিক তাকে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউছুফ ভান্ডারী মৃত্যুর খবর পেয়ে স্থানীয় নেতাকর্মী ও আত্মীয়স্বজনরা হাসপাতালে ভিড় জমায় এবং সামাজিক যোগাযোগ ফেসবুকে নিজেদের পেইজ আইডিতে মৃত্যু ইউছুফ ভান্ডারী ছবি পোস্ট করে মৃত্যুর সংবাদ ছড়িয়ে দেয়। লাকসামে গুম হওয়া বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়া কবির রাতুল বলেন,এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করছি।মরহুম ইউছুফ ভান্ডারী জানাজার নামাজ আজ ২৮ জানুয়ারী বুধবার রাত ১০ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মদ বলেন, নির্বাচনী প্রচারণা কালে ইউছুফ ভান্ডারী নামে একজনের
মৃত্যু হয়েছে বলে শুনেছি,এই ঘটনায় পরিবারের লোকজনের কোন অভিযোগ নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি