1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোন দল দেশ ও জনগণের কল্যাণে কাজ করেনি- ঈদগাঁওয়ে শহিদুল আলম বাহাদুর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

কোন দল দেশ ও জনগণের কল্যাণে কাজ করেনি- ঈদগাঁওয়ে শহিদুল আলম বাহাদুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১২৩ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

আগামী দুই ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান কক্সবাজার আগমনকে স্বাগত জানিয়ে ঈদগাঁও জামায়তের মিছিলোত্তর সমাবেশে কক্সবাজার তিন আসনের এগার দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়তে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর বলেছেন, স্বাধীনতা পরবর্তী জনগণ সব দলকে দেখেছে।

কোন দল দেশ ও জনগণের কল্যাণে কাজ করেনি। এবার জামায়াতকে সুযোগ দিয়ে পরীক্ষা করে দেখুন। শহীদ উসমান হাদীর বাংলাদেশকে নতুন ভাবে গড়তে কক্সবাজার ৩ আসন সহ জেলার চারটি আসন আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ দাড়ি পাল্লাকে উপহার দেবে।

 

তিনি আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী ডা: শফিকুর রহমানের আগমনকে সফল করতে কক্সবাজারের সমাবেশকে জনসমুদ্রে রূপান্তরের আহ্বান জানান।

 

শুক্রবার (৩০ ফেব্রুয়ারি) বাদে আছর ঈদগাঁও বাস স্টেশনে উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের পরিচালনায় মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, এডভোকেট এসকে ফারুকী, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা জসিম উল্লাহ মিয়াজী ও এনসিপি নেতা আব্দুর রহিম চৌধুরী প্রমুখ।

 

প্রসঙ্গতঃ জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে কক্সবাজারে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানিয়ে খন্ড খন্ড মিছিল ঈদগাঁও বাজারমুখি হয়।

 

বিকাল সাড়ে তিনটার দিকে ১১দলীয় জোট মনোনীত কক্সবাজার তিন আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর উপস্থিত হলে স্বাগত মিছিলে জনতার ঢল নামে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net