ঢাকা   ০৯:১২:৫৬ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

খুটাখালী থেকে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ আটক-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২৬৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে অভিযান চালিয়ে ১১টি দেশীয় ধারালো অস্ত্রসহ আনোয়ার হোসেন নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। আটক আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিলো বলে জানা গেছে।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার এবং তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে। আটককৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে পূর্বেও ৪টি পৃথক ফৌজদারি মামলা এবং বন আইনের অধীনে ২টি মামলা রয়েছে।

 

আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো পরবর্তী আইনি কার্যক্রমের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি