ঢাকা   ০৩:৫৪:১৪ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৩৫৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গ্রিনল্যান্ড দখল প্রচেষ্টার বিরোধিতা করায় ইউরোপীয় মিত্রদের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্পের এই পদক্ষেপকে ‘সম্পূর্ণ ভুল’ বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ‘ন্যাটো মিত্রদের সম্মিলিত নিরাপত্তার স্বার্থে কাজ করা দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা একেবারেই ভুল। আমরা অবশ্যই সরাসরি মার্কিন প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরব।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি যে, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পুরো ন্যাটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার হুমকি মোকাবিলায় এই অঞ্চলের বিভিন্ন অংশে মিত্র দেশগুলোর আরও ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি