1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ২২৬ বার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কোন সম্ভাবনা নেই।

 

আজ গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

 

‘পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে থেকে তার নেতা-কর্মীদের বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে, এর ফলে জাতীয় নির্বাচনে দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে কিনা’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশ অস্থিতিশীল করার কোন সম্ভাবনা নেই। তাদের যদি (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) সাহস থাকতো তারা দেশে এসে কথা বলতো। তারা আইনের আওতায় আছে। আইনের আশ্রয় নিয়ে এসে বলতো। যেহেতু সাহস নেই, এজন্য পালিয়ে থেকে বলছে।’

 

তিনি বলেন, ‘এখানেও এখন তাদের ওই রকম সাপোর্টার নেই। তাদের যে সাপোর্টার ছিল ও যে সন্ত্রাসীগুলো ছিল তারা বিভিন্ন জায়গায় চলে গেছে। তারা বিভিন্ন দেশে চলে গিয়েছে, বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।’

 

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট জঙ্গি যেগুলো ছিল, এই জঙ্গিগুলো কিন্তু দেশ থেকে চলে গেছে। বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিয়েছে। আমরা অনুরোধ করবো, এই ফ্যাসিস্টদের অন্যান্য দেশ যেন আবার ফিরিয়ে দেয়।’

 

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কাশিমপুর কারাগারের জায়গা স্বল্পতার জন্য কেরানীগঞ্জে আরেকটি কারাগার করার চিন্তাভাবনা আছে।

 

তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীর সদস্য নিয়োগ প্রক্রিয়া খুব স্বচ্ছভাবে করা হয়েছে। কোনরকম অনিয়ম হয়নি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net