1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপির গফুর ভূঁইয়া, রিট খারিজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপির গফুর ভূঁইয়া, রিট খারিজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২০৬ বার

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করায় গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট করেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া।

 

এর আগে গত রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অভিযোগকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট ইউসুফ আলী। ইসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠে এবার লড়বে ৫১টি রাজনৈতিক দল। সেইসঙ্গে ৫১ দল এবং স্বতন্ত্র মিলিয়ে এবার মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকল ১ হাজার ৯৮১ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৩২ জন প্রার্থী আর স্বতন্ত্র ২৪৯ জন।

নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এবার সর্বোচ্চ প্রার্থী রয়েছেন ধানের শীষের ২৮৮ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৩ জন প্রার্থী নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৪ জন প্রার্থী দিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে।

‎১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। জাতীয় নির্বাচনের ভোটে এবার লড়ছেন দলীয় এবং স্বতন্ত্র মিলিয়ে এক হাজার ৯৮১ জন প্রার্থী। এর মধ্যে দলীয় প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৩২ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন।

এদিকে, নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮টি দল এবারের ভোটে অংশ নিচ্ছে না। আর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটির ভোটে অংশ নেয়ার সুযোগ নেই।

এবার নির্বাচনে যেসব দল অংশ নিচ্ছে না-বাংলাদেশের সাম্যবাদী দল, কৃষক-শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ‎ওয়ার্কার্স পার্টি, বিল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, ‎বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ আওয়ামী লীগ (স্থগিত)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‎আজ হতে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা চলবে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত। ১২ ফেরুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net