1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা পেশাজীবী ঐক্যজোটের উদ্যোগে ইফতার মাহফিল ও গুণীজন সমাবেশ  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত  মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ  কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

আনোয়ারা পেশাজীবী ঐক্যজোটের উদ্যোগে ইফতার মাহফিল ও গুণীজন সমাবেশ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার

বদরুল হক,আনোয়ারা, চট্টগ্রাম :

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় সামাজিক ও পেশাজীবী মহলের মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিল ও গুণীজন সমাবেশ। আনোয়ারা পেশাজীবী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি ২১ ফেব্রুয়ারি, ৩ রমজান, কালা বিবি দিঘির মোড়স্থ দোহা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুস ছবুরের সঞ্চালনায় এবং আশরাফ উদ্দিন চৌধুরী কুসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আনোয়ারা উপজেলা সভাপতি ইমরান ইসলামাবাদী, চট্টগ্রাম আদালতের এডিশনাল পিপি মু. কায়সার, অ্যাডভোকেট নুরুল আলম, দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার প্রতিনিধি আবদুল্লাহ মজুমদার, বিশিষ্ট ব্যাংকার কলিমুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মাবুদ, আব্দুর রহিম, কাজী হেলাল, এনামুল হক, আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিন, সাংবাদিক সেলিম, সাংবাদিক শাহজালাল,  সাংবাদিক ডি এইচ রাজু, সাংবাদিক আরাফাত, সাংবাদিক সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তারা রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ নিয়ামত ও আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করতে হবে। তিনি রমজানের কল্যাণ অর্জনে সকলকে সংযম, সহনশীলতা ও মানবিক গুণাবলির চর্চা করার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, আনোয়ারা ও কর্ণফুলীর মানুষের জন্য একজন সাহসী ও দায়িত্বশীল অভিভাবক প্রয়োজন, যিনি এলাকার উন্নয়ন, সুশাসন ও সামাজিক স্থিতিশীলতায় কার্যকর ভূমিকা রাখবেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সাহসী উদ্যোগ গ্রহণ করে আনোয়ারাকে বেকারমুক্ত, মাদকমুক্ত এবং যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net