1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামপুরে দানাদার পরিপক্ষ লবণ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

ইসলামপুরে দানাদার পরিপক্ষ লবণ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

দানাদার পরিপক্ষ লবণ উৎপাদন শীর্ষক দিনব্যাপী লবণ চাষী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর গোমাতলী লবণ কেন্দ্র কতৃক আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে ছিলেন বিসিক কক্সবাজার উপ মহাব্যবস্থাপক  মোঃ জাফর ইকবাল ভুইয়া।

 

লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় বিসিক কক্সবাজারস্থ কর্মকর্তা মনজুর আলমের সঞ্চালনায় ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন রশিদ, স্থানীয় ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

 

লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় বিসিক কক্সবাজারের বিভিন্ন কর্মকর্তা প্রশিক্ষনে লবণ চাষীদের দানাদার পরিপক্ষ লবণ উৎপাদন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় তারা বিসিক কর্তৃক উদ্ভাবিত পলিথিন পদ্ধতির লবণ উৎপাদন করতে হলে বিসিক লবণ প্রদর্শনী কেন্দ্রের মাধ্যমে প্রদর্শিত পদ্ধতিতে দানাদার ও পরিপক্ষ লবণ উৎপাদন করা হলে লবণের গুনগতমান উন্নয়নের মাধ্যমে চাষীরা আর্থিকভাবে লাভবান হবে বলে জানিয়েছেন।

 

অনুষ্টানের প্রধান অতিথি বিসিক কক্সবাজার ডিজিএম মোঃ জাফর ইকবাল ভুইয়া বলেন, চলতি ২০২৬ সালের লবণ মৌসুমে লবণ উৎপাদনে সয়ংসম্পুর্ণতা কিভাবে অর্জন করা যায় এবং বিদেশ হতে লবণ আমদানী না করতে এ বছর নুন্যতম ৬৫ হাজার একর জমিতে ১৮ লক্ষ মে:টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

 

আবহাওয়া লবণ উৎপাদনের অনুকূলে থাকলে  লক্ষ্যমাত্র অর্জন সম্ভব। কালো লবণ উৎপাদনে লবণ মাঠ ক্ষয়প্রাপ্ত হয়। লবণের সাথে মিশ্রিত কাদা দ্বারা মিল এলাকার নদ নদী ভরাট হয়ে যাচ্ছে। যা পরিবেশের উপর বিরুপ প্রভাব ফেলছে।

 

কাজেই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিসিকের পরামর্শক্রমে বিসিক উদ্ভাবিত পলিথিন পদ্ধতিতে মানসম্মত দানাদার ও পরিপক্ষ লবণ উৎপাদনের মাধ্যমে দেশের লবণ চাহিদা পুরণ করে লবণ আমদানী বন্ধ করার জন্য লবণ চাষী ও উদ্যোক্তাদের তিনি আহ্বান জানান।

প্রশিক্ষণে প্রায় শতাধিক লবণ চাষী ব্যবসায়ী উদ্দোক্তা  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net