ঢাকা   ০৭:৪১:৫০ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালুতে ফাঁস লাগানো অবস্থায় মোহাম্মদ (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত বৃদ্ধ রোহিঙ্গা নাগরিক হওয়াতে তাৎক্ষণিক নিহতের বিস্তারিত পরিচয় কেউ বলতে পারছেনা কেহ।

বুধবার (১১ ফেব্রুয়ারী) উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কালির ছড়া বিচি ঘোনার পাহাড়ের ঢালুতে ঝুলন্ত এ লাশের সন্ধান মিলে।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল আলম মিনার জানান, লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন,বৃদ্ধটি কয়েকের দশক পূর্বে মায়ানমার থেকে এসে এখানে বসবাস শুরু করে। তবে কি কারণে এ ঝুঁকিপুর্ণ পাহাড়ের ঢালুর গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন বুঝে উঠতে পারছেন না। বৃদ্ধের এভাবে উচূ পাহাড়ের ঢালুতে ফাঁস লাগিয়ে আত্মহত্যার বিষয়টি স্থানীয়দের পীড়া দিচ্ছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন।
১১/২/২০২৬ খ্রি.

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি