1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

ঈদগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার উপজেলা রিসোর্স সেন্টারে শহিদ দিবস উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

মৌলানা নুরুল কবিরের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক শেফাইল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফা কক্সবাজার জেলা কার্যালয় কম্পিউটার অপারেটর আবু নোমান মোহাম্মদ মাসুদ রানা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ঈদগাঁও উপজেলা সাধারণ কেয়ারটেকার হাফেজ মাওলানা এমদাদুল্লাহ জাফর। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা উসমানুর রশিদ।

আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন। এসময় বাংলা ভাষা—মায়ের ভাষা—সর্বত্র শুদ্ধভাবে ব্যবহারের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপজেলার প্রায় শতাধিক আলেম-ওলামা অংশগ্রহণ করে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net