ঢাকা   ০৬:০২:৫০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপার কোম্পানির নাটকীয় সংবাদ সম্মেলনের জোর প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী চনামুড়ি ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদীন। তিনি দোকান দখল নিতে এটি ডেভলাপারের নয়া ফাঁদ বলে দাবী করেন।

 

তিনি বলেন, গত ১১ ফেব্রুয়ারি পেইজবুকসহ একাধিক অনলাইনে “ঈদগাঁও বাজারে ভাড়াটিয়ার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি মালিক পক্ষের” শিরোনামে প্রকাশিত সংবাদ ডাহা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নই।

 

তিনি উল্লেখ করেন, আমি জয়নাল আবেদীন,পিতা মৃত নুর মোহাম্মদ, সাং ঈদগাঁও জাগিরপাড়া। দীর্ঘ ৫ দশক ধরে ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন চনামুড়ির ব্যবসা করে আসছিলেন বাবা নুর আহমদ। বাবা মৃত্যুর পর থেকে এ প্রতিষ্টান নিয়ে আমি কোন রকম সংসার জীবন চালিয়ে আসলেও ঐ জমি ও দোকানের ওপর লোলুপ দৃষ্টি পড়ে কথিত রাক্ষুসে ডেভলাপার কোম্পানির। তারা আশে- পাশের জমি নামে-বেনামে ক্রয় করে ফাঁদ বসিয়েছে আমার দোকান ঘর দখলে নেয়ার। ২৪ গনঅভ্যুত্থানেের পর রাক্ষুসে ডেভলপার কোম্পানির সাথে কবিরাজের ভাইপুত্র বধু স্বপ্না ভট্টাচার্যের যোগসাজশে মিথ্যা বানোয়াট কাগজ সৃজন করে আমার দোকানটি দখলে নিতে নানা ছলচাতুরী শুরু করেন।

 

তারই ধারাবাহিকতায় স্বপ্না ভট্টাচার্য নিজেকে ঐ জমির কথিত মালিক সেঁজে রাক্ষুসে ডেভলপার কোম্পানিকে ঢাল হিসাবে ব্যবহার করে আমার বিরুদ্ধে সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটাচ্ছে। অথচ এহেন কর্মকান্ডে আমি কোন সময় জড়িত কিংবা সম্পৃক্ত নই।

 

স্বপ্না ভট্টাচার্য অহেতুক মিথ্যাচার করে তিলকে তাল বানিয়ে ডেভলাপারকে ব্যবহার করে আমার ব্যবসার সুনাম নষ্ট ও দখলের পায়তারা করছে। তার সাথে আমার কোন চুক্তি বা ভাড়াটিয়া লেনদেন নেই বা ছিল না।

 

অথচ এ দোকানের নামে দীর্ঘ অর্ধ যুগেরও বেশি সময় ধরে খাজনা- দাখিলা আদায়, জালালাবাদ ইউপির ট্রেড লাইসেন্সসহ যাবতীয় কাগজপত্র রয়েছে। এমনকি তাদের হয়রানি থেকে বাঁচতে বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজারে ডেভলাপার কোম্পানির প্রতিনিধিসহ ১০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন।

 

আমি প্রকাশিত ডাহা মিথ্যা সংবাদের জোর প্রতিবাদ জানাচ্ছি এবং পুলিশসহ স্থানীয় প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি