1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬০ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁও বাজারের শাপলা চত্বর- কাপড়ের গলি সুপারি বাজার রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলে অনুপোযোগী ছিল। এ রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে এগিয়ে এলেন ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি।

 

রমজানের পবিত্রতা, সাধারণ মানুষ  ও ব্যবসায়ীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পবিত্র রমজান মাসের আগেই  চেয়ারম্যান জনি রাস্তা সংস্কারের বিশেষ উদ্যোগ নিয়েছেন। এতে ভাঙাচোরা রাস্তা সংস্কার, গর্ত ভরাট এবং কংক্রিট- বালির  মাধ্যমে সড়ক চলাচল উপযোগী করা হচ্ছে।  এটি মানুষের দুর্ভোগ লাঘব ও ইফতার সময়ে যানজট কমাতেও সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

রাস্তায় চলাচলরত কজন স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন যাবত এ রাস্তায় চলাচল করতে বহু কষ্ট হতো, একটু বৃষ্টি হলেই একেবারে চলাচলে অনুপযোগী হয়ে পড়তো। তাই জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি রাস্তাটি মেরামত করে দেয়ার উদ্দোগ নিয়েছেন। আমরা এই রাস্তায় চলাচলরত সাধারণ মানুষ- ব্যবসায়ীরা তাঁর কাছে কৃতজ্ঞ, তার জন্য দোয়া করি।

 

ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি বলেন, শাপলা চত্বর থেকে সুপারি গলি পর্যন্ত রাস্তাটি ভঙ্গুর হওয়ায় চলাচলে চরম দূর্ভোগের মুখে পড়েন ব্যবসায়ীসহ স্থানীয়রা। তাদের পাশে থেকে এই রাস্তাটি মেরামত করে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি, আগামীতেও সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চাই।

 

পাশাপাশি উপজেলা প্রকৌশল অফিসকেও ধন্যবাদ জানাই। কারন তারাও জনসাধারণের দূর্ভোগ লাগবে আমাকে সহযোগিতা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net