1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটুয়াখালীতে ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

পটুয়াখালীতে ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার

‎মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ তিন দশক পর ১১৪ পটুয়াখালী -৪ (কলাপাড়া – রাঙ্গাবালী)  আসনটি পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশারফ হোসেন। তার এই বিজয়ের মাধ্যমে আসনটি আবারও বিএনপি পুনরুদ্ধার করেছে।

‎স্বাধীনতার পর থেকে এ আসনে বিএনপি মাত্র দুইবার জয় পেয়েছিল। ১৯৭৯ সালে ও ১৯৯৬ সালের নির্বাচনে দলটির প্রার্থীরা বিজয়ী হলেও এরপর দীর্ঘ সময় ধরে আসনটি তাদের হাতছাড়া ছিল। এবারের নির্বাচনে সেই ধারায় পরিবর্তন এসেছে।

‎সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ৭৬ ভোট। অর্থাৎ ৫৩ হাজার ২৬৪ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোশাররফ হোসেন।

‎নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১১১টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৭৮ হাজার ৭৩ জন ভোটারের বিপরীতে অধিকাংশ কেন্দ্রে ৬৫ থেকে ৬৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর পাশাপাশি জামায়াত সমর্থিত জোটের (খেলাফত মজলিস) দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করেন।

‎বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হওয়ার পর আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই জয় জনগণের জয়। এলাকার উন্নয়ন ও জনস্বার্থে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণে আমি সচেষ্ট থাকব।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net