ঢাকা   ০৩:৪৯:০৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

পোকখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন করা হয়েছে ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

 

১ ফেব্রুয়ারি ( রবিবার) সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন এডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সুজাউল আলম।

 

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য শেষে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং অগ্নিবীণা, কিশলয়, বনফুল ও রূপসীবাংলা নামে চারটি হাউস পরিদর্শন করেন।

 

শিক্ষক ইমরান বাইতুলের সঞ্চালনায় প্রধান শিক্ষক শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে  ছিলেন সাবেক এসএমসি সদস্য মাহমুদুল হক মেম্বার, আকতার উদ্দীন, অভিভাবক ওসমান আলী, মোঃ শাহজাহান, মেম্বার সালাহ উদ্দীন, নারী মেম্বার সাবেয়া আক্তার, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাহাব উদ্দীন সবুজ, সাংবাদিক ওসমান গনি ইলি প্রমুখ।

 

এছাড়াও সহ প্রধান শিক্ষক তারেক মোঃ ফয়েজ উল্লাহ, তপন কান্তি তালুকদার, আবুল কাশেম বিটু, মনোয়ারা বেগম, হামিদা আক্তার, জয়শ্রী দেবী, রশিদ আহমদ রশিদ ও ক্রিড়া শিক্ষক আব্দুল মোনাফ সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি