1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না- ধর্মমন্ত্রী কায়কোবাদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না- ধর্মমন্ত্রী কায়কোবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭০ বার

কুমিল্লা প্রতিনিধি

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ‘আমরা দায়িত্ব পালন করার জন্য একশতভাগ চেষ্টা করব। উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় নেওয়ারও চেষ্টা হবে। তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

 

ধর্মমন্ত্রী আজ শুক্রবার সকাল ১১টায় কুমিল্লার মুরাদনগরে তার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি এই প্রথম কুমিল্লায় তাঁর নিজের সংসদীয় আসনে এসেছেন এবং তার নেতাকর্মীদের এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

 

 

 

রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না– এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের রাখার জন্য। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।’

 

বিগত সময়গুলোতে হজের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে সকলে কাজ করে যাব, যেন মানুষ সকল সুবিধা ভোগ করতে পারে। তারা যেন এটা বলে যে আল্লাহর রহমতে আমরা অতীতের চেয়ে ভালো সুযোগ–সুবিধা পাচ্ছি। অবশ্যই অবশ্যই করব।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net