1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে জাগ্রত জালালাবাদের উদ্দোগে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

ঈদগাঁওয়ে জাগ্রত জালালাবাদের উদ্দোগে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “জাগ্রত জালালাবাদ”-এর উদ্যোগে ০ রবিবার, সকালে সংগঠনের কার্যালয়ে শীতার্ত গরীব, অসহায় ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান পর্ষদ এর কো-চেয়ারম্যান তানভীরুল ইসলাম আইয়ুব, কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জোবাইর, সহ-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল কবির রাকিব, সদস্য তাসীফুর রহমান, মোহাম্মদ তুহিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

বিতরনকালে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম বলেন, মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই জাগ্রত জালালাবাদ-এর পথচলা। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ আমাদের চলমান মানবিক কার্যক্রমেরই একটি অংশ।

 

সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জোবাইর বলেন, মানবিক সমাজ গড়তে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। জাগ্রত জালালাবাদ আজ নয়, আগামীতেও মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকবে।

 

সহ-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল কবির রাকিব বলেন, এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সামনে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ইফতার সামগ্রী বিতরণ, খাদ্য সহায়তা ও অন্যান্য কল্যাণমূলক কর্মসূচির পরিকল্পনা রয়েছে, যা খুব দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

 

এদিকে হতদরিদ্ররা শীতবস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, এ সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব হবে। তারা জাগ্রত জালালাবাদ-এর এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।

 

সংশ্লিষ্টরা বিশ্বাস করে—মানবতার সেবাই সর্বোত্তম সেবা। আগামীতেও সংগঠনটি সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি মানবিক সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাবে।

 

তারা সমাজের বিত্তবানদের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই এ ধরনের মানবিক উদ্যোগ বাস্তবায়ন এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net