ঢাকা   ১০:৫৫:২২ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেনের স্ত্রী নাঈমা খন্দকার। এতে নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছেন।

গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিভিন্ন এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।

কাক ডাকা ভোর থেকেই তিনি তার নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে পড়ছেন।

এরই মধ্যে গত কয়েক দিনে দাউদকান্দির কাজীরকোনা, দৌলদ্দি, গয়েশপুর, মুদাফফরদি, উত্তর গাজীপুর ও দক্ষিণ গাজীপুর, দোনারচর, নাগেরকান্দি,গৌরীপুর, ইলিয়টগঞ্জ এবং মোহাম্মদপুরসহ দুই উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি।

নাঈমা খন্দকার জানান, ধানের শীষের পক্ষে এবার ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করতে নারী-পুরুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন।

তিনি বলেন অতীতে মন্ত্রী ও এমপি থাকতে ড. খন্দকার মোশাররফ হোসেন এলাকার রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ অবকাঠাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন।

আশা করি উন্নয়নের স্বার্থে ও সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে এবারও ধানের শীষের পক্ষে রায় দেবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি