1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

নবীগঞ্জে ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী তালেব উদ্দিন আহমেদকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার বিকালে নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে প্রবাসীর স্বজনরা দাবি করেন, প্রকাশিত ওই সংবাদগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং মানহানিকর।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিন আহমেদের ভাতিজা ইনাতগঞ্জ ইউনিয়নের পিরিজপুর গ্রামের মোঃ রিপন মিয়া। বক্তব্যে তিনি বলেন, তার চাচা দীর্ঘ বছর ধরে স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন এবং সেখানে ‘গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর সহ-সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে দেশের ও মানুষের কল্যাণে কাজ করছেন। কিন্তু সম্প্রতি একটি কুচক্রী মহলের ইন্ধনে কিছু স্স্থানীয় পত্রিকায় তার চাচার বিরুদ্ধে জমি দখল, অবৈধ অস্ত্র প্রদর্শন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টির যে কাল্পনিক অভিযোগ তোলা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। রিপন মিয়া আরও উল্লেখ করেন, তালেব উদ্দিন আহমেদের কোনো অবৈধ অস্ত্র নেই এবং তিনি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সাথে জড়িত নন। মূলত এলাকায় তার জনপ্রিয়তা ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এমন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করিয়েছে। নবীগঞ্জ উপজেলা ও ইনাতগঞ্জ ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার চাচার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, একজন রেমিট্যান্স যোদ্ধাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা অত্যন্ত দুঃখজনক। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়ে রিপন মিয়া বলেন, আমরা এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে সত্যতা যাচাই না করে এমন হয়রানিমূলক সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net