1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত  সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

মুজিব উল্ল্যাহ্ তুষার
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১০৫ বার

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (চট্টগ্রাম অঞ্চল) এর উদ্যোগে একটি সেমিনারের আয়োজন হয়। সেমিনারে সভাপতিত্ব করেন কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও। সেমিনারে প্রতিপাদ্য বিষয় ছিল—

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার।

সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”

 

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিয়া চৌধুরী, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর-চট্টগ্রাম। তিনি তার বক্তব্যে বলেন, নারীদের সমতা, মর্যাদা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরো বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে সমাজের সকলকে একসাথে কাজ করতে হবে এবং নারীর নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্জিনা আক্তার, পরিদর্শক, পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পি.বি.আই) চট্টগ্রাম। তিনি নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ, আইনগত সহায়তা এবং নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

 

এছাড়াও মেসিনারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন— যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা, সেন্টার ফর ডিজএবল্ড কনসার্ন, সংশপ্তক, অপরাজেয় বাংলাদেশ, আল আমিন বহুমুখী সমাজ কল্যাণ সমিতি -আল আমিন, উষা নারী উন্নয়ন সংস্থা এবং চট্টগ্রামের বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় অংশগ্রহণে সেমিনার আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

 

সেমিনারে কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে শারমিন আক্তার, দোলন রোজারিও, রিপা চাকমা, পায়েল ক্রিস্টিনা দাশ এবং স্মীতা দে সহ সর্বমোট ১১৫ জন অংশগ্রহণকারী সেমিনারে উপস্থিত ছিলেন।

 

এই আয়োজনের মাধ্যমে নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি সমতাভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারী নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net