1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন 

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৯৮ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ২০২৬-২৭ শিক্ষা বর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন করা হয়েছে।

৬ মার্চ ( শুক্রবার) সকালে কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের বরণের পর ক্লাস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত জাতিসত্তার কবি,  হোমিও গবেষক মুহাম্মদ নুরুল হুদা।

কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী শওকতুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক ডাঃ রফিকুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ডাঃ মুহাম্মদ আলম ও ডাঃ শামসুল হুদা।

এসময় কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জসিম  উদ্দিন, ডাঃ হেলাল উদ্দিন,  ডাঃ আনোয়ারুল আজিম, ডাঃ নিপুন চাকমা, ডাঃ পারভিন আক্তার, ডাঃ মঈন উদ্দীন ও শিক্ষার্থী মৌসুমি ফেরদৌসী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কলেজে কর্মরত প্রভাষকসহ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রায় অর্ধ শতাধিক নারী-পুরুষ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরে দোআ ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net