ঢাকা   ০৭:৩২:৫২ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৩০ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনী নিজ অফিসে কর্মরত অবস্থায় ইসরাইল- আমেরিকার যৌথ মারণাস্ত্রের আঘাতে শাহাদাত বরণ করেছেন। শেষ জীবনে এসেও তিনি দেশের স্বাধীনতা রক্ষার দায়িত্ব পালনের মধ্য দিয়ে বীরোচিত পুরুষের ভূমিকা পালন করেছেন। যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মুসলমানরা এভাবে তাদের জীবন বাজি রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার নজরানা পেশ করে থাকেন।

 

পবিত্র রমজান আমাদের জন্য খোদা প্রদত্ত নিয়ামত। এ মাস আমাদেরকে সংযম ও ধৈর্য শেখায়। এটি আত্মশুদ্ধির মাস। এ মাসে পবিত্র কুরআনের শিক্ষার আলোকে জীবন গঠনের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমিরে জামায়াতের নির্দেশনা যে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যে ফয়সালা আসবে তখন সে ফয়সালার উপর আমাদেরকে অটল ও অবিচল থাকতে হবে।

 

কক্সবাজারের ঈদগাঁওতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন। ‘খোশ আমদেদ মাহে রমজান’ শিরোনামে মাহফিলটির আয়োজন করে ঈদগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামী। ইউনিয়ন জামায়াত আমির অধ্যাপক হাকিম আলীর স্বাগত বক্তব্যে ১ মার্চ রবিবার বিকেলে এ মাহফিল শুরু হয়।

 

স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মাহফিলটির কার্যক্রম সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল।

 

এতে বিশেষ অতিথির নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম হেলালী ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তৈয়ব উদ্দিন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশের জনগণ ইরানের জনগণের সাথে রয়েছেন। সর্বোচ্চ ধর্মীয় নেতার শাহাদাতে আমরা যারপর নাই শোকাহত। তার দৃঢ়চেতা ও বলিষ্ঠ ঈমানের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। তিনি ও তার স্বজনদের উপর হামলার ঘটনাটি আমাদেরকে অত্যন্ত মর্মাহত ও বিচলিত করেছে। আল্লাহ তাআলা ইরানী জনগণকে এ শোক সইবার ও ধৈর্য ধারণের সুযোগ দান করুন।

 

শেষে মুনাজাত পরিচালনা করেন জামায়াত নেতা প্রভাষক মোঃ ইউনুছ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলার সহ-সভাপতি মাওলানা বশির আহমদ, ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা সোলতানুল ইসলাম, প্রবাসী মাওলানা আবুল কালাম, আলহাজ্ব আব্দুর রশিদ, মোবারক আহমদ, ঈদগাঁও আধুনিক হাসপাতালের পরিচালক এবং হেড অফ মার্কেটিং সরোয়ার কামাল, সওদাগর পাডার কামাল চেয়ারম্যান, মাওলানা ছরওয়ার কামাল, মাওলানা ছৈয়দ আহমদ, মাওলানা এনামুল হক, মাসটার ফরিদুল আলম, সাইফুল ইসলাম, কামরুল হাসান, জাফর আলম, নুরুল ইসলাম, বেদারুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতের নেতা- কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সর্বসাধারণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি