1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬১ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নে আসন্ন ঈদ উপলক্ষে দুঃস্থ, অসহায়, গরীব পরিবার গুলোর মাঝে খুবই নিম্নমানের এবং খাবার অনুপযোগী ভিজিএফ চাল সরবরাহের গুরুতর অভিযোগ উঠেছে।

 

উপকারভোগীদের মাঝে বুধবার (১১ মার্চ) সকালে বিতরণ করতে গিয়ে চালের এ অবস্থা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিম।

 

তিনি বলেন, ঈদ উপলক্ষে গরীব, অসহায়, পরিবারগুলোর মাঝে সরকার প্রদত্ত এসব চাল একেবারে খাবার অনুপযোগী যা সরকারের ভাবমূর্তিকে চরম ক্ষুন্ন করবে। তিনি এসব চাল ক্রয়ের পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

 

উক্ত অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের জানান, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা গুদাম কক্সবাজার সদর, (অতিরিক্ত দায়িত্ব ঈদগাঁও উপজেলা) বিধান বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান এ অভিযোগ তিনি পেয়েছেন, অভিযোগ উঠা চাল ফেরতের জন্য বলা হলেও এতগুলো চালের বস্তা খুলে ভাল খারাপ দেখে ফেরত দেয়া আদৌ কষ্ট সাধ্য।

 

উপজেলা নির্বাহি কর্মকর্তা রামু (অতিরিক্ত দায়িত্ব ঈদগাঁও উপজেলা) মো. ফজলে রাব্বানী চৌধুরীর সরকারী মোবাইল নাম্বারে বারবার কল দিলেও রিসিভ না হওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net