ঢাকা   ০৬:৫১:১২ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৪৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রবাসী ছেলের মাদক বিরোধী পোষ্টকে কেন্দ্র করে দেশে যুবকের মা এবং বোনদের প্রকাশ্য দিবালোকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে।

 

এ সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আহতরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

নির্যাতনের শিকার প্রবাসী পরিবারের সদস্যরা হচ্ছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চান্দের ঘোনার সৌদি আরব প্রবাসী তৈয়ব তাহেরের স্ত্রী পারভীন আক্তার (৩৮),তার দশম শ্রেণি পড়ুয়া কন্যা কামেলা জান্নাত ও শিশু কন্যা মরিয়ম(৪)।

 

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে রবিবার (২৯ মার্চ) বিকালে উক্ত স্থানে।

 

প্রবাস থেকে তৈয়ব তাহের জানান, তার সাথে প্রবাসে থাকা ছেলে ফয়সাল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকার কতিপয় মাদক কারবারি ও মাদকসেবীর বিরুদ্ধে একটি পোস্ট দেন। যা নিয়ে ক্ষীপ্ত একই এলাকার আলতাজুর রহমানের পুত্র এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত শফি আলমের নেতৃত্বে আরো কয়েকজন প্রবাসীর ঘরে গিয়ে পরিবারের মহিলা সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজের এক পর্যায়ে বৃহদাকারের কাঠের খন্ড নিয়ে প্রবাসীর স্ত্রী পারভীন আক্তারকে সাপের মত মাটিতে ফেলে পেটাতে থাকে । মায়ের চিৎকারে ঘরে থাকা দশম শ্রেণি পড়ুয়া কন্যা কামেলা এবং শিশু কন্যা মরিয়ম মাকে রক্ষায় এগিয়ে এলে তাদেরও বেধড়ক পেটানো হয়। তাদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে নির্যাতনকারীরা প্রকাশ্যে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। প্রতিবেশী ও স্বজনরা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

 

তিনি আরো জানান,ঘটনার পরপর স্বজনরা ৯৯৯ নাম্বারে সহযোগিতা চাইলে ঈদগাঁও থানা পুলিশ আগে আহতদের চিকিৎসার পরামর্শ দেন।

 

প্রবাসী তৈয়ব আরো জানান,তার পরিবারে পুরুষ সদস্য না থাকায় এবং আহতরা হাসপাতালে ভর্তি থাকায় এখনো আইনানুগ ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

 

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের প্রবাসী স্বামী তাকে ফোনে বিস্তারিত জানিয়েছেন।

 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার এ বিষয়ে জানান,এরকম একটি ঘটনা তারা ৯৯৯ এর মাধ্যমে জেনেছেন। তবে এখনো কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি