1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময় 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৭ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান। এসময় সাংগঠনিক সম্পাদক মোঃ আবদু শুক্কুরও উপস্থিত ছিলেন।

 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ইসলামপুর নাপিতখালীস্থ তার নিজ অফিসে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

 

শুভেচ্ছা বিনিময়কালে সিনিয়র সাংবাদিক বিআর হাসেমী বদরু, বিজয় টিভির প্রতিনিধি সেলিম উদ্দিন, দৈনিক কক্সবাজার প্রতিনিধি এসএম তারেক, আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোছাইন, বাঁকখালী প্রতিনিধি কাফি আনোয়ার, নয়াদিগন্ত প্রতিনিধি আতিকুর রহমান মানিক, দৈনিক মিল্লাত প্রতিনিধি এইচ এন আলম, দৈনিক দিনকাল প্রতিনিধি শফিউল আলম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মিছবাহ উদ্দিন, দৈনিক মেহেদী পরিচালক মনছুর আলম, দৈনিক বাংলার সময় প্রতিনিধি হাফেজ বজলুর রহমান, দৈনিক রুপালি সৈকত প্রতিনিধি আজিজুর রহমান রাজু, দৈনিক আপনকন্ঠ প্রতিনিধি আবু বক্কর, দৈনিক মেহেদী প্রতিনিধি রবিউল আলম রবি ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন প্রতিনিধি মোঃ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এসময় সভাপতি আবুল কালাম বলেন,‘সাংবাদিকরা জাতির চোখ। আপনারা এবং আমরা একসাথে এগিয়ে এলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব হবে, যার সুফল পাবে সাধারণ মানুষ। রাজনীতিবিদরা ভুল করলে সেটি সংশোধনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রশাসন, সাংবাদিক এবং রাজনৈতিক দলসমূহের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর উপজেলা গড়ে তোলা সম্ভব। তিনি সব ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে একটি প্রেসক্লাব গঠনের গুরুত্বারোপ করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net