1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত  সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার

ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৪ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

বৃহষ্পতিবার  (২৬ মার্চ) সকালে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম ও সাধারন সম্পাদক সেলিম মাহমুদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। এসময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

এসময় জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আবদুল কাদের,  সাবেক সভাপতি হারুন রশিদ,  সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইছমাইল, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি,  ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছিদ্দিক, হামিদুল হক হামিদসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে গৌরব ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। এদিনে আমরা স্মরণ করি সেইসব বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। তাদের এই ত্যাগ কখনো বৃথা যেতে পারে না।

 

দিবসটি উপলক্ষে দেশপ্রেম, স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। এসময় তাদের মধ্যে ছিল গভীর শ্রদ্ধা ও দেশপ্রেমের আবেগঘন অনুভূতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net