1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ৬০০ পিছ ইয়াবাসহ আবদুল মালেক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

৪ মার্চ রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ীস্থ মীর আলমাস স্টোর এর দোকান থেকে ইয়াবাসহ ঐ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী আবদুল মালেক কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মীর আহমদের পুত্র।

 

সূত্রে জানায়, বুধবার রাত ১০ টার দিকে থানা পুলিশের একটি দল কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের খোদাইবাড়ি রাসেদ ফিলিং স্টেশনের সামনে মীর আলমাস স্টোর দোকানের ভিতরে অভিযান চাালিয়ে ৬০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মালেককে গ্রেফতার করা হয়।

 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, অভিযানে ৬০০ পিছ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে  বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net