1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মো. শাহ্জালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০৩ বার

সোনারগাঁ উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের জামায়াত সমর্থীত মেম্বার পদপ্রার্থী ওমার ফারুখ এর উদ্যোগে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ইউনিয়নের গঙ্গানগর ও ইসলামপুর গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে সরাসরি এসব উপহার পৌঁছে দেন মেম্বার পদপ্রার্থী ওমর ফারুক। যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ইউনিয়নের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, সভাপতি (বাংলাদেশ জামায়াতে ইসলামী, পিরোজপুর ইউনিয়ন) এবং সংগঠনের কর্মী মোঃ মান্নান।

 

উপহার বিতরণকালে আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

 

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net