1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯৪ বার

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানি সেচ দেয়ার সময় কচুরিপানার মধ্যে অজ্ঞাত (৪০) লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে কোম্পানীগঞ্জ মডেল থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

 

১৩ই মার্চ (শুক্রবার) সকাল ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেহেরুন্নেছা হাই স্কুলের পাশে পুকুর থেকে এ অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুর আলম মামুন জানান, পুকুরটিতে সেচ চলাকালীন সময়ে সকালে হঠাৎ কচুরিপানার ভিতরে লাশটি উপুড় অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। এখন পর্যন্ত এলাকায় কোনো মিসিংয়ের খবর কানে আসেনি।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে লাশটি আমরা উদ্ধার করেছি। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত হয়নি। উক্ত লাশের ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net