1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত  সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা

কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: 
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬১ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও ওভারলোডেড লাইসেন্স বিহীন ট্রাকলাইসেন্স বিহীন ট্রাক চালানোর অপরাধে ৯জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অর্থদন্ড পরিশোধ না করায় ৪জনকে কারাদণ্ড দেয়া হয়।

 

বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বসুরহাট পৌরসভার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

 

এসময় বালুবাহী ও বালু নিতে আসা ড্রাম ট্রাক এবং ওভারলোডেড ট্রাক চালনার অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মহিউদ্দিন,নূর হোসেন,ইসমাইল ও সাজু নামের ৪ ট্রাক ড্রাইভার কে ৫০ হাজার করে অর্থদন্ড এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন ট্রাক চালনার অপরাধে মাইনুদ্দীন নামের আরেক ট্রাক ড্রাইভার কে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও এমদাদুল হক,দেলোয়ার হোসেন,রুপম ও সাকিব নামের ৪ ড্রাম ট্রাক ড্রাইভার কে একই আইনে ৫০ হাজার করে অর্থদন্ড প্রদান করা হলেও অর্থদন্ড পরিশোধ না করায় এক জনকে ১৫ দিনের করে কারাদণ্ড দেয়া হয়।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার মুছাপুর ও চরএলাহীতে কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের অনুমতি ছাড়া নৌকা ও বাল্কহেডের মাধ্যমে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে উপজেলার প্রায় সবকটি গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও এসব অসাধু ব্যবসায়ীদের কারনে একদিকে যেমন নদীর তীর ও মানুষের ঘর-বাড়ি ভাংছে অন্যদিকে খোলা পরিবহনে বালু বহনের ফলে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ সর্বমহলে ধুলাবালি, শব্দদূষণ ও যানজট তৈরি হয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, ‘অবৈধভাবে বালু বহণের কারনে যেমনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা ঘাট,ঠিক তেমনি সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে। তাই এসব অনুমোদনহীন বালু ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net