1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩২ বার

পরিবেশেবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে রাজধানীর গুলশানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেলিকেন বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোজাম্মেল হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুলশান থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নিজাম উদ্দিন। এ ছাড়া সবুজ বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মিল্লাত, সহ আইন বিষয়ক সম্পাদক কামাল হোসেন, ঢাকা জেলা শাখার যুগ্ম আহবায়ক মনোয়ার রেজা, শহিদুল্ল্যাহ কায়সার, মনির হোসেন, মোঃ বিপ্লব, হাওয়া আক্তার তোহা ও সাবিয়া সাবরিন সেতুসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বক্তারা পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, মাদকের ভয়াবহতা, নারী সমতা এবং শিশু অধিকার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি জরুরি। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চা সম্প্রসারণ এবং তরুণদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও তারা জোর দেন।

বক্তারা আরও বলেন, সমাজে মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নারী-পুরুষের সমতা নিশ্চিত করা এবং শিশুদের নিরাপদ ও সুস্থ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করাও সময়ের দাবি।

অনুষ্ঠানে বক্তারা জানান, পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, যুব সমাজের দক্ষতা বৃদ্ধি এবং নারী-শিশুর অধিকার রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সবুজ বাংলাদেশ। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net