1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত  সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার

নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৫ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নবীনগরের সাংসদ, উপজেলা প্রশাসন ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান

শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কিছু সময় নীরবতা পালন করেন। এরপর শহীদ বেদীতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তা ব্যক্তিগণ , পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় সংসদ সদস্য অ্যাড. আব্দুল মান্নান বলেন- “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা চূড়ান্ত রূপ লাভ করে। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য এক অমূল্য সম্পদ। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সকল বীর শহীদদের। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তার সাহসী ঘোষণা জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল।”

 

সকাল ৮.৩০ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, শিশুদের অংশগ্রহণের চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রদর্শনী, প্রীতি ফুটবল ম্যাচসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নবীনগরে স্বাধীনতা দিবসটি পালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net