1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৬ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মীরেরপুল এলাকা কভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছেন।

 

“ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন” ১৬ই মার্চ (সোমবার) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সিরাজপুর ইউনিয়নের মীরেরপুল সংলগ্ন দুধমুখা টু ভূঞারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উসমানগণি মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত উসমানগণি কবিরহাট পূর্ব লামছির নুরুল কোরআন মাদরাসার মুহতামিম মাওলানা মোজাম্মেল সাহেবের মেঝো ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত কভার্ড ভ্যানটি জব্দ করে কোম্পানীগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মুহাম্মদ নুরুল হাকিম জানান দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net