1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত  মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ  কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৩ বার

নিজস্ব প্রতিনিধি

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)—গ্রীস শাখা কমিটির উদ্যেগে প্রথমে রাজধানীর জিয়া উদ্যানে সকাল ১১টা থেকে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর নেতৃবৃন্দ বনানী কবরস্থানে গিয়ে শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর সমাধিতে দোয়া পাঠ করেন ও শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া পরিচালনা করেন, ঢাকা মহানগর দক্ষিণ সাইবার ইউজার দলের উপদেষ্টা ক্বারী ওয়ালিউল্লাহ।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিএনসিইউপি’র কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব মাহিদুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা এস. আলম সাইদুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা—১৭ ডিজিটাল প্রচারণা কমিটির আহবায়ক এস. আলম রাজীব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাৎ, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম. এ. শাফাত আহমেদ, গ্রীস বিএনপি’র সাবেক সভাপতি মোখলেছুর রহমান, সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি কামাল, গ্রীস বিএনপি’র যুগ্ন সদস্য সচিব রাসেল তালুকদার, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব -গ্রীসের প্রতিষ্ঠাতা সভাপতি রাজন তালুকদার, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, রূপনগর থানা কমিটির আহবায়ক এস এম হাসানুল বান্না রাজু, শেরে বাংলা নগর থানা কমিটির সভাপতি শেখ শফিকুজ্জামান, ওয়ারী থানা কমিটির সভাপতি এ কে এম শহীদুল্লাহ সোহেল, নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দল নেতা এস. আলম আয়ান, মোঃ রাব্বি আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা সাইবার ইউজার দলের নাফিজ রহমান তালুকদার সহ ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) কমিটি ও এর অন্তর্গত থানা কমিটিগুলোর বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net