ঢাকা   ০৭:০২:১৭ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা!

মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৪২ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা  শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কুপুড়িয়া-মাঙনডাঙ্গা সরকারি আবাসন প্রকল্পের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিয়ে নিলেন কাদিরপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুর মুন্সি। তিনি আবাসন প্রকল্পের জায়গা নিজের দাবি করে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক আবাসন কমিটির নিকট থেকে গাছ বিক্রির ২ হাজার টাকা নিয়ে নেন। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

এ ব্যাপারে আবাসনের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে জানান। বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খানকে দায়িত্ব দেন।

 

৬ মার্চ দুপুরে  ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান বলেন আমি সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি এবং টিউবওয়েল সারানোর জন্য জহুর মুন্সিকে টাকাটা ফেরত দিতে বলেছি। তবে তিনি এখন পর্যন্ত টাকা ফেরত দেননি।

 

 

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কুপুড়িয়া-মাঙনডাঙ্গা আবাসনে ১৬টি পরিবার বসবাস করে আসছে৷ পানি সংকট নিরসনে ওই পরিবারগুলোর জন্য ৪টি টিউবওয়েল স্থাপন করা হয়৷ বর্তমানে ৪টি টিউবওয়েলের ৩টি টিউবওয়েলই অকেজো হয়ে পড়ে আছে। পানি সংকটে আবাসনবাসী মানবেতর জীবনযাপন করছে। এ সমস্যা সমাধানে আবাসন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫৬ নং ঘরের সামনে একটি ভূত নিম গাছ বিক্রির টাকায় টিউবওয়েলগুলো সারানোর উদ্যোগ গ্রহণ করে। কিন্তু স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জহুর মুন্সি সরকারি আবাসন প্রকল্পের জায়গা নিজের দাবি করে ওই গাছ বিক্রির টাকা নিয়ে নেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

 

 

স্থানীয়রা জানান, আমাদের ১৬টি পরিবারের লোকজন খুব কষ্টে আছি। প্রায় শতাধিক মানুষের ব্যবহারের জন্য ৪টি টিউবওয়েল। যার মধ্যে ১টি মাত্র টিউবওয়েল ভাল আছে। এ একটি ও যদি নষ্ট হয়ে যায় তখন আমাদের কষ্টের শেষ থাকে না। আমরা গরীব মানুষ, টিউবওয়েল মেরামতের খরচ বহন করা আমাদের পক্ষে সম্ভব না। সামনে চৈত্র মাস আসছে, তখন আমাদের কষ্টের শেষ থাকবে না।

 

 

আবাসনে সাধারণ সম্পাদক হাসান বিশ্বাস জানান, আমাদের আবাসনে ৪টি টিউবওয়েলের মধ্যে ১টি মাত্র টিউবওয়েল আমরা ব্যবহার করতে পারছি। নষ্ট টিউবওয়েলগুলো সারানোর জন্য আবাসনের একটি আতো জ্বালা ভূত নিম গাছ বিক্রি করে টিউবওয়েলগুলো সারানোর উদ্যোগ গ্রহণ করা হয়৷ কিন্তু স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জহুর মুন্সি গাছ বিক্রির টাকা নিয়ে নিয়েছে। এখন আমরা নিরুপায়। এ ঘটনার পর থেকে আমরা খুব আতঙ্কে আছি।

 

 

এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি জহুর মুন্সি জানান, আবাসনের জায়গা আমার জমির মাথায়। জায়গাটি আমার। আওয়ামী লীগের সরকারের সময় জায়গাটি জোরপূর্বক দখল করে আবাসন করা হয় বলে তিনি দাবি করেন।

 

 

সেই সাথে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করে তিনি জানান, আমি ওদের বেশ কয়েকদিন ধরে গাছটি কেটে দিতে বলছি। ওরা দেয়নি। ওরা আমাকে না জানিয়েই গাছ বিক্রি করে দেয়। আমি জানতে পেরে গাছ বিক্রির ২ হাজার টাকা নিয়ে নিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি