ঢাকা   ০৩:৫৮:১৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৩৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁওতে যুব রেড ক্রিসেন্ট টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে উপজেলার গরু বাজারস্থ একটি অভিজাত হোটেলে সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এর আয়োজন করা হয়।

 

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুব টিমের সদস্য নেজাম উদ্দিন।

 

উপজেলা টিম লিডার আজিজুর রহমান রাজুর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, ঈদগাঁও নিউজ ডটকম চেয়ারম্যান রেজাউল করিম,জুলাইযোদ্ধা এড.এসকে ফারুকী, দৈনিক আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোসাইন, সিনিয়র সাংবাদিক হাফেজ বজলুর রহমান, জেলা যুব রেড ক্রিসেন্টের সদস্য সাঈদ বিন আল হোসেন হৃদয় ও সদস্য রুবি আক্তার, সাকিব বক্তব্য রাখেন।

 

এ সময় যুব রেড ক্রিসেন্টে উপজেলা টিমের বিভিন্ন ইউনিয়নের নারী-পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।

 

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে ঈদগাঁওর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মীরা মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা যুব রেড ক্রিসেন্ট সেই সেবামূলক কর্মকাণ্ডের অন্যতম একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।

 

আর্তমানবতার সেবা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবীদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

বক্তারা আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে যুবকদের ৭টি মূলনীতি ধারণ করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত স্বেচ্ছাসেবীর প্রধান লক্ষ্য।

 

ইফতার মাহফিলটি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

 

সবশেষে দেশ, জাতি এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি