ঢাকা   ০৭:০৬:৩৬ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন

শিল্পপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৫০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, হ্যাচারি শিল্পের অগ্রদূত, দানবীর ও নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী আগামীকাল রবিবার পালিত হবে।

 

২০১৬ সালের ৮ মার্চ ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্মময় জীবনে তিনি শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর কর্ম, অবদান ও মানবিকতা আজও মানুষের হৃদয়ে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে।

 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর মধ্যে রয়েছে— সকালে তাঁর নিজ গ্রাম পোকখালী ইউনিয়নের গোমাতলী গ্রামে কোরআনখানি, সকাল ১১টায় মরহুমের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ এবং জোহরের নামাজের পর তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

 

এ উপলক্ষে মরহুমের জ্যেষ্ঠ পুত্র সদর–রামু–ঈদগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও নিরিবিলি গ্রুপের চেয়ারম্যান লুৎফুর রহমান কাজল পিতার রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি