1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯৭ বার

দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দিতে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী-এর সিন্দুকছড়ি সেনা জোন। ক্যাম্পে মোট ২৬৮ জন রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়ন এর সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

ক্যাম্পটি পরিচালনা করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাতিহা তাসনিম এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)। দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, দরিদ্র ও বয়স্ক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

 

মেডিকেল ক্যাম্পে মোট ২৬৮ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ২১৮ জন পাহাড়ি এবং ৫০ জন বাঙালি রোগী ছিলেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

 

স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় এ ধরনের চিকিৎসাসেবা তাদের জন্য অত্যন্ত সহায়ক। তারা এ মানবিক উদ্যোগের জন্য সিন্দুকছড়ি সেনা জোন-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net