1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মো. শাহ্জালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২২১ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

দিবসটি উপলক্ষে সংগঠনটির উপজেলা উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়।

 

জানা গেছে, দিবসটি উপলক্ষে সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এশিয়ান হাইওয়ে সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক। র‌্যালিতে দলীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা বহন করে অংশ নেন এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।

পরে সাদিপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

 

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট খোরশেদ দেওয়ান।

 

অপরদিকে, সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুপুর ২টায় ঐতিহাসিক আমিনপুর মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এতে এলাকার বিপুলসংখ্যক তরুণ অংশগ্রহণ করে এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল আহমাদ। তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন।

 

বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস জাতির গৌরবময় ইতিহাসের এক অনন্য অধ্যায়। এই দিবসের তাৎপর্য ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

 

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net