1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ

মো. শাহ্জালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

রবিবার সকাল ১০টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় হাজী আনোয়ারা মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় দেড় শতাধিক পরিবারের মাঝে পোলাও চাল, চিনি, সেমাই, সয়াবিন তেল ও পাউডার দুধসহ বিভিন্ন খাদ্যসামগ্রী সম্বলিত ফুড প্যাকেট বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমিনুল হক সরকার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ এবং উপজেলা দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য সাহ আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোক্তার হোসেন, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম এবং মোগরাপাড়া ইউনিয়ন জামায়াত নেতা বেলায়াত হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net